০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নবীনগরে ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থীকে পঞ্চাশ হাজার টাকার অনুদান দিলেন ইউএনও মোহাম্মদ মাসুম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থীকে পঞ্চাশ হাজার টাকার অনুদান দিলেন ইউএনও মোহাম্মদ মাসুম।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ুয়া আসাদুজ্জামান সোহেল এর হাতে পঞ্চাশ হাজার টাকার একটি চেক তুলে দেন ইউএনও মোহাম্মদ মাসুম।
নবীনগর উপজেলা সদরের বাসিন্দা মেধাবী শিক্ষার্থী সোহেল দুরারোগ্যে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা খরচের জন্য কয়েক মাস আগে ইউএনও মোহাম্মদ মাসুম এর নিকট সহযোগিতা কামনা করেন।
এতে বিষয়টি গুরুত্ব দিয়ে মানবিক দৃষ্টিতে ইউএনও সমাজসেবা অধিদপ্তরের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এ অনুদানের ব্যবস্থা করেন।
চেক পাওয়ার পর তিনি ব্যক্তিগতভাবে আবেদনকারীকে টেলিফোন করে অনুদানের চেক হস্তান্তর করেন।
ইউএনও মোহাম্মদ মাসুম বলেন- দুরারোগ্যে আক্রান্ত একজন মেধাবী শিক্ষার্থীর চিকিৎসার্থে সামান্য সহযোগিতা করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নবীনগরে ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থীকে পঞ্চাশ হাজার টাকার অনুদান দিলেন ইউএনও মোহাম্মদ মাসুম

প্রকাশিত : ১০:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০