নেত্রকোনার কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় নারীসহ ১১জন আহত হয়েছেন।
আজ শনিবার (১৬ মে) সকাল ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিশরপাশা কালি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বিশরপাশা নানীয়া এলাকার স্থানীয় লোকজন বলেন, ওই গ্রামের সঞ্চিত সাহা মরু’র একই এলাকার প্রাণতোষ সাহার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে এ ঘটনাটি ঘটে।
সঞ্চিত সাহা মরু’র ভাতিজা রতন সাহা বলেন, জমির মালিকানা দাবি করে শনিবার সকালে প্রাণতোষ সাহার ও তার লোকজন ওই জায়গায় হামলা চালিয়ে আমার কাকার দীর্ঘদিন দখলে থাকা নির্মিত ঘর ভাঙচুর করেছে। এসময় সঞ্চিত সাহা মরু (৪৭), সুবল সাহা (৩৮) জয়ারানী সাহা (৬০), সিবানী রানী সাহা (৫০) সুজিত সাহা (২৬)সহ আমাকে গুরুত্ব আহত করেন।
সঞ্চিত সাহা মরু বলেন, আমার একই এলাকার পরিতোষ সাহা কাছে থেকে সাব কাওলা দলিল মুলে আমি ৩. একর জমি খরিদ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আছি। কিন্তু ওই জায়গা বেদখলের লক্ষে আজ শনিবার ভোরে প্রাণতোষ সাহা ও তার লোকজন হঠাৎ করে ওই জায়গায় ঘর তৈরীর কাজ করার জন্য অতর্কিত হামলা চালিয়ে আমার দীর্ঘদিন দখলে থাকা নির্মিত ঘর ভাঙচুর করে। এতে আমরা বাঁধা দিলে তারা আমাদের উপর
দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় আমার ও সহোদর ভাই সুবলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া জয়ারানী সাহা (৬০), সিবানী রানী সাহা (৫০) সুজিত সাহা (২৬) ও রতন সাহার উপর বেধরক মারপিট করে ওই সন্ত্রাসীরা।
এব্যাপারে অভিযুক্ত প্রাণতোষ সাহা’র সাথে যোগাযোগ করা হলেও তিনি বলেন ওই জায়গার দখলে থাকা আমিসহ অন্য মালিক রুস্তম আলী, মোস্তাক মিয়া, আরতী সাহা ও নির্মলা সাহা এতে বাঁধা দিলে সঞ্চিত সাহার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাছাড়া জমির দখলকৃত অন্য মালিক রুস্তম মিয়াকে সাবল দিয়ে হাতে আঘাত করে জখমসহ মোস্তাক মিয়া, আরতী সাহা ও নির্মলা সাহার উপর ।
এব্যপারে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান বলেন, মুলতঃ খাস জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ। দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ






















