শরীয়তপুর জেলার ডামুড্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে ৬ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন পৃথক ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
শনিবার (১৬ মে) দুপুরে এ জরিমানা করেন তিনি।
এ সময়, অবৈধ প্যালাস্টিক পলিথিন রাখার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে মেসার্স একতা স্টোর এন্ড ফুল বিতান কে ৫০০০ ও স্বাস্থ্য বিধি না মানে ৭ জনকে বিভিন্ন কারণে আরোও ১৮০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানায়, দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থায় শনিবার (৯ মে) দিনব্যাপী ডামুড্যার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একতা স্টোর এন্ড ফুল বিতান অবৈধ প্লাস্টিক মজুদ রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোকানের গোডাউনে ৩ বস্তা প্লাস্টিক পলিথিন পাওয়া যায়। তখন তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ১ বছরের নিচে শিশু বাচ্চা নিয়ে বাজারে আসায় ৭ জনকে ১ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়ে। আমরা বারবার সচেতন করার জন্য বিওিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে আসছি।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ






















