ফটিকছড়িতে করোনা পরিস্থিতিতে “ভালোবাসার ঈদ উপহার” নিয়ে আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীরাদের পাশা দাঁড়িছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও মালয়েশিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আখতার উদ্দিন মাহমুদ পারভেজ।
১৫ মে (শুক্রবার) সকাল হতে আওয়ামী লীগ নেতা আকতার মাহমুদ পারভেজের পক্ষ থেকে ও ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে এ উপহার সামগ্রী উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় চেয়ারম্যান ও পৌর মেয়রের মাধ্যমে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে বলে জানান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন।
বৈশ্বিক করোনা মহামারীর চলমান এ ক্লান্তিলগ্নে মানুষের জীবন যাত্রা যখন স্থবির, গৃহবন্দী খেটে খাওয়া মানুষ; তখন উপার্জনহীন এসব গরীব-দুঃখী মানুষের কল্যাণে ইতোপূর্বে ৩ হাজার পরিবারে খাদ্য সহায়তা হিসেবে “ভালবাসার উপহার” পৌঁছ দিয়েছেন আখতার পারভেজ।
তাঁর প্রয়াত পিতা ‘ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন’র মাধ্যমে উপজেলার ২ টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে এ উপহার বিতরণ করা হয়। এছাড়াও কর্মহীন হয়ে পড়া ডেকোরেশন শ্রমিকদের মাঝেও ডেকোরেটার্স মালিক সমিতির সার্বিক সহযোগিতায় বিতরণ করা হচ্ছে খাদ্যসামগ্রী।
ফাউন্ডেশনের মুখপাত্র সাংবাদিক আহমেদ এরশাদ খোকন জানান, এ ফাউন্ডেশন অতীতে যেমন জনকল্যাণে নিবেদিত ছিল; আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এছাড়া, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ফটিকছড়ির উন্নয়নে ভূমিকা রাখছেন।






















