০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বাঁশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত কালু নিহত

চট্টগ্রামের বাঁশখালী থানাধীন বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ৩ টার দিকে ওই এলাকার মদিনা
ব্রিকফিল্ডের সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত দলিলুর রহমানের পুত্র নুরুল আনছার প্রকাশ কালু (৩৫) বলে জানান স্থানীয়রা। এব্যাপারে বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেই দুই হাফেজ হত্যা মামলার আসামি মদিনা ব্রিকফিল্ডের মালিক নুরুল আবছারের ছোট ভাই আনছার (প্রকাশ কালু) যিনি দুই হাফেজ হত্যার তিন নাম্বার আসামি হিসেবে ।
(ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার আরো জানান, রাত ৩ টার দিকে জোড়া হাফেজ হত্যার কয়েকজন আসামি তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ব্রিকফিল্ডে অবস্থান করছে খবর পেয়ে আমরা যেখানে অভিযান চালাই।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখে।
পুলিশ উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এলজি, এক রাউন্ড গুলি, রামদা ও ছুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন ওসি রেজাউল করিম মজুমদার।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ঝন্টুর লোকজনের উপর অতর্কিতে আক্রমণ চালায় মদিনা ব্রিকফিল্ডের মালিক নুরুল আবছারের ভাই আনসার প্রকাশ কালু ও সশস্ত্র সন্ত্রাসীরা।
তারাবির নামাজ পড়িয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফেজ খালিদ বিন ওয়ালিদ। গুলিবিদ্ধ অপর হাফেজ ইব্রাহিম বুধবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উল্লেখিত পৃথক দুই খুনের মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত নুরুল আনছার প্রকাশ কালু(৩৫)

ট্যাগ :

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

বাঁশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত কালু নিহত

প্রকাশিত : ১১:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০