করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এই রোগের চিকিৎসায় হাসপাতালগুলো প্রস্তুত করা, শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কাজে হাত দেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল।
পাশাপাশি এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে তিনি ব্যক্তিগত অর্থায়নে নগরীর অসহায় ছিন্নমূল মানুষ ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিয়মিত খাদ্য সরবরাহের কর্মসূচী চালু করেন যা এখনো চলমান রয়েছে। লকডাউন শুরুর পর পুরো রমজান মাসব্যাপী চলমান এ কর্মসূচীর পাশাপাশি এবার ঈদ-ঊল ফিতর উপলক্ষ্যে নগরীর ৪১টি ওয়ার্ড এবং দুইটি সাংগঠনিক ওয়ার্ডের সাড়ে ছয় হাজার আওয়ামীলীগ নেতাকর্মীদের জন্য ঈদ উপহারের ব্যবস্থাও করেছেন তিনি।
নগরীর প্রতিটি ওয়ার্ডের ১৫০ জন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর কাছে শিক্ষা উপমন্ত্রী নওফেলের এ ঈদ উপহার ইতিমধ্যে পৌঁছতে শুরু করেছে।
এছাড়া এর আগে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের দুই হাজার নেতাকর্মীর পরিবারের জন্য খাদ্য সামগ্রীসহ নগদ চার লক্ষ টাকা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মীর ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
দেশে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে জনসচেতনা সৃষ্টির পাশাপাশি সাধারন মানুষকে খাদ্য সহায়তা দিতে স্থানীয় পর্যায়ে কাজ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্মানে এই ঈদ উপহার প্রদান করা হচ্ছে।
পাশাপাশি এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আগামীতেও করোনাসহ যে কোনো দূর্যোগের সময়ে জনগনের পাশে থেকে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।























