০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে গাঁজা গাছসহ এক চাষী আটক

জেলার হাটহাজারী থানাধীন দূর্গম ঠান্ডাছড়ি পাহাড়ে অভিযান চালিয়ে ৪৫ টি গাঁজার গাছ উদ্ধারসহ জাহাঙ্গীর আলম (৪৫) নামের ১ জন মাদক চাষিকে আটক করেছে র‌্যাব-৭। সে হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনীর মৃত হাফিজুর রহমানের পুত্র।
আজ শনিবার (১৬ মে) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। র‌্যাব-৭ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক (এএসপি) মোঃ মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন ৪৫ টি গাঁজা গাছসহ একজনকে আটক করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে দীর্ঘদিন যাবত গাঁজার গাছ চাষাবাদসহ উৎপাদন ও প্রক্রিয়াজাত করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

চট্টগ্রামের হাটহাজারীতে গাঁজা গাছসহ এক চাষী আটক

প্রকাশিত : ১১:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০