চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৭৫ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গত শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১ টায় চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি নিয়মিত করোনা আপডেটে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান কক্সবাজারসহ চট্টগ্রামের ৪ টি ল্যাবে সর্বমোট ৫০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৭৯ টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে তবে ৪ টি রিপোর্ট ২য় বার নমুনা পরীক্ষায় পজিটিভ এসছে তাই মো রোগীর সংখ্যা ৭৫ জন।
এর মধ্যে মহানগরের ৫৪ টি ও উপজেলার ২৫ টি। এই নিয়ে চট্টগ্রামে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭১৬ জনে। সিভিল সার্জন জানান গত শনিবার (১৬ মে) চট্টগ্রামের ফৌজদার হাটের বিআইটিআইডি তে ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৩ টি পজিটিভ।
নগরীতে ১৯ টি , হাটহাজারী-৪,সীতাকুণ্ড -২ ও পটিয়া উপজেলায়-৩ টি এবং ভিন্ন জেলায় ৫টি বাকী ১৮৮ টির রিপোর্ট নেগেটিভ। চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU)তে গত শুক্রবার (১৫ মে) ১০০ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৫ টি পজিটিভ।
এর মধ্যে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ২য় বারের পরীক্ষায়-১ জন ও ২৪ টি ভিন্ন জেলার। নেগেটিভ =৭৫ টি। শনিবার (১৬ মে) ৮৩ টি নমুনা পরীক্ষায় ১২টি পজিটিভ যার সবগুলোই চট্টগ্রামের উপজেলা এলাকার।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ০৯টি নমুনা পরীক্ষার ফলাফলে সবগুলোই নেগেটিভ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩৮ টি পজিটিভ। সবগুলোই চট্টগ্রামের। মহাগর এলাকার ৩৫ ও উপজেলায় ৩ জন।























