০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের হড়লা গ্রামে নজির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার সন্ধা ৬টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। সনো জোয়ার্দ্দারের ছেলে ভাতিজা রাজন জোয়ার্দ্দাারের সাথে লিচু পাড়াকে কেন্দ্র করে চাচা নজিরের কথা কাটাকাটির এক পর্যায়ে রাজন চাচাকে মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করলে সে আস্স্থ হয়ে পড়ে। আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

শৈলকুপায় এ নিয়ে গত ১৮ দিনে জোড়া খুনসহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। চলতি রমজানে একের পর এক হত্যাকান্ড ঘটতে থাকায় জনমনে ব্যাপক উদ্বেগ আতঙ্ক ছড়িযে পড়েছে। শৈলকুপায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

প্রকাশিত : ১০:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০