করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। রবিবার একদিনে বিশ্বের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৫৭ জন, মৃত্যু হয়েছে ৩৬১৮ জনের। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
সোমবার ( ১৮ মে) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৬ হাজার ৬৭১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন। অপরদিকে ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৬৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৯০ হাজার ৯৭৮ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৯ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে রাশিয়া। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ২৬৩১ জন।
স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭১৯ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৫০ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ হাজার ৬৩৬ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৯৫ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩১ হাজার ৯০৮ জন।
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























