রাজধানী ডেমরার সফিরউদ্দিন মার্কেট এলাকা থেকে গৃহবধূ ধর্ষণের অভিযোগে রোববার (১৭ মে)রাত ৯টায় দুই জনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ
গ্রেফতারকৃতরা হলেন- ধর্ষক এনায়েত হোসেন (৩০) টেংরা এলাকার নাঈম খন্দকারের বাড়ীর ভাড়াটিয়া নেত্রকোনার কেন্দুয়া থানার কাওরাট কিলাপাড়া গ্রামের মৃত আফছোর আলীর ছেলে ও তার সহযোগী টেংরার আবুল কালাম আজাদের বাড়ির ভাড়াটিয়া মোছা.সাকিবা(৩০)।
শনিবার ভোর সকালে ডেমরার পশ্চিম টেংরা ক্যানেলপাড় আবুল কালাম আজাদের বাড়ীতে এ ঘটনা ঘটে।সহযোগী সাকিবা ওই বাড়ির ভাড়াটিয়া ।
ডেমরা থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম ভ্ক্তুভোগী ও প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে বলেন,গত শুক্রবার ভুক্তভোগী তার দু:সম্পর্কের আত্মীয় ধর্ষকের সহযোগী সাকিবার বাড়ীতে বেড়াতে আসেন।রাতের খাওয়া শেষে তিনি একটি রুমে শুয়ে পড়েন। পরবর্তীতে ধর্ষক এনায়েত সাকিবার সহযোগীতায় শনিবার ভোর রাতে ওই গৃহবধূকে রুমে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।রফিকুল ইসলাম আরো বলেন,এ ঘটনায় দায়ের করা মামলায় রবিবার দিবাগত রাতে দুই জনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















