০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

এডিস মশার লার্ভা পাওয়া গেলে গ্রেপ্তার: তাজুল

কারো বাড়িতে এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার রাজধানীর বারিধারা এলাকায় এডিস মশা নিধনে ডিএনসিসি’র চিরুনি অভিযান পরিদর্শনকালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, এডিস মশা আমাদের আবাসিক-অনাবাসিক ভবনের মধ্যে জন্ম নেয়। বিশেষ করে নির্মাণাধীন ভবন আমাদের জন্য বড় হুমকি। এজন্য ইতোমধ্যে আমরা সব মানুষকে বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে অবহিত করার চেষ্টা করেছি। গত কয়েকদিন থেকে এ এলাকায় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত এসে সবাইকে অনুরোধ করেছেন। এরপরেও নির্মাণাধীন বিভিন্ন ভবনের বিভিন্ন জয়গায় যদি এরকম মশা প্রজননের ক্ষেত্র চিহ্নিত করা হয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গ্রেপ্তার করা। অন্য যেসব মামলা দেওয়ার সুযোগ আছে সেগুলোও দেওয়া হবে।

তাজুল ইসলাম বলেন, এই ঘোষণা আমরা আগেই দিয়েছি। আমরা আজ বলে যাচ্ছি যারা এখনো বারবার বলা সত্ত্বেও মশার প্রজননে উৎসাহিত করছেন এবং মানুষের জানমাল ও জীবন হুমকির সম্মুখীন করেছে তাদের বিরুদ্ধে আইনের যতগুলো সুযোগ আছে সবগুলো ব্যবহার করে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ / শেখ

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এডিস মশার লার্ভা পাওয়া গেলে গ্রেপ্তার: তাজুল

প্রকাশিত : ০৫:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০