বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক যুগ্ন সম্পাদক মাহমুদ সালাউদ্দিন চৌধুরী উদ্দ্যেগে চট্টগ্রামে হাটহাজারী উপজেলা ১৪টি ইউনিয়ন ১টি পৌরসভা ও আংশিক সিটি কর্পোরেশন এলাকায় ২ হাজার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার সামগ্রী বিতারণ করেন।
সোমবার( ১৮মে) ১১টায় পৌরসদর কাচারী সড়কে আলী মমতাজ শপিং সেন্টার চত্বরে ২ হাজার জন অসহায় কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার জন্য উপজেলার ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদকের হাতে তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো:জাকের হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সহ সভাপতি আবদুল আল মামুন, পৌর যুবলীগের আহবায়ক সাইদুল হক খোকন, হাটহাজারী কলেজের সাবেক সভাপতি মাঈন উদ্দিন সুমন, সমেখল ইউনিয়নের আওয়ামীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা মোস্তাফা কামাল মুরাদ, ছাত্র নেতা মাইকেল,সাইমুন,মিজান আসিফসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















