০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

করোনার উপসর্গ নিয়ে বাঁশখালীতে ১ জনের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে করোনা”ভাইরাসের উপসর্গ নিয়ে আখতার হোসেন (৪৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার পৌরসভাস্থ ৫ নং ওয়ার্ডের খন্দকার পাড়ার মৃত্যু আজিম উল্লাহর পুত্র বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এই পর্যন্ত বেশ কয়েকজন করোনা”ভাইরাস”এ আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যা ছিল শূন্যের কোটায়। রিপোর্ট পজেটিভ হলে বাঁশখালীতে করোনা”ভাইরাসের মরণ কামড়ে দুনিয়া থেকে বিদায় নেয়ার ইতিহাসের প্রথম পৃষ্ঠায় লেখা থাকবে আখতার হোসেন এর নাম।
আজ সোববার (১৮ মে) ভোরে আকতার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হলে ভোর ৪ টা ১০ মিনিটে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারী কোম্পানীতে চাকরি করতেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত সহকারি সার্জন ডা. সওগাতুল ইসলাম জানান, ‘বাঁশখালী উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকতার হোসেন। আজ থেকে ১০ দিন আগে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীতে আসেন তিনি।
তিনি ৫ দিনের জ্বর, সর্দি ও বুকের ব্যথা নিয়ে বাড়িতেই ছিলেন। গত রোববার ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে আশংকাজনক অবস্থায় আজ ভোর ৪টায় হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকজন।
হাসপাতালেই কিছুক্ষনের মধ্যে মৃত্যুর সাথে আলিঙ্গন করলেন আখতার হোসেন। তিনি আরো জানান, করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে আজকেই পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালীতে এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ১৭ জনের। সুস্থ হয়েছেন ৩জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪ জন। সোমবার ভোরে আকতার হোসন এর মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

করোনার উপসর্গ নিয়ে বাঁশখালীতে ১ জনের মৃত্যু

প্রকাশিত : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০