০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

চট্টগ্রামের বাঁশালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় মাষ্টার হাবিবুর রহমান (৫০) নামের মোটরসাইকেল আরোহী এক মানবাধিকার কর্মী নিহত হয়েছে। গত রোববার (১৭ মে) বিকেল আনুমানিক ৫ টার দিকে চট্টগ্রাম -আনোয়ারা-বাঁশখালীর(পিএবি) প্রধান সড়কের তৈলারদ্বীপ ব্রীজের দক্ষিণ পার্শ্ববর্তী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

তিনি বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডশনের বাঁশখালী শাখার সভাপতি ও কালীপুর সদর আমীন হাট বাজারের সারের ডিলার মেসার্স ফয়সাল ষ্টোরের স্বত্বাধীকারী।

তিনি বাঁশখালী কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকার অছি উদ্দীন মিয়াজীর বাড়ির মৃত আলহাজ্ব কবির আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাষ্টার হাবিবুর রহমান চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী আসার পথে তৈলারদ্বীপ ব্রীজের দক্ষিণ পার্শ্ববর্তি মোড়ে পৌঁছলে অপরদিকে চট্টগ্রাম শহর ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক এসে মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থা গুরুতর হওয়াতে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সন্ধ্যা ৭ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার এই তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কা লেগে হাবিবুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭ টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

চট্টগ্রামের বাঁশালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৬:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০