চট্টগ্রামের বাকলিয়ায় থানা ছাত্রদল নেতা গাজী শওকতের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ১৮ মে নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী ব্রিজ এলাকায় গরীব দুখী মেহনতী মানুষের মাঝে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের দলীয় মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষে নিজ উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মারুফ আহমেদ আকিব ,১৭ নং ওয়ার্ড এর ১০ নং ইউনিট সভাপতি ও ওয়ার্ড ছাত্রদলনেতা শাহনেওয়াজ শাওন, নোমান কলেজ ছাত্রদল নেতা সেকান্দর বাদশা ডেবিট, ১৮ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ এরফান, ১৭ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ রকি, ১৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা নায়েশসহ তুষার, টিটু, হুসাইন, আনিছ ইসমাইল, সাদ্দামসহ ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দরা।





















