০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

এস আলম পরিবারে করোনার হানা, আক্রান্ত ৬

ছবি প্রতীকী

দেশের প্রতিষ্ঠিত শিল্পগ্রুপ এস আলম পরিবারে এবার হানা দিয়েছে কোভিড-১৯ ( করোনা) ভাইরাস। তাদের পরিবারেই আক্রান্ত হয়েছে ৬ জন। এরা সবাই নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় একই সাথে বসবাস করেন।
এই প্রথম একই পরিবারের ৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এরা হলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই যথাক্রমে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু), একই গ্রুপের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি এবং ফারজানা পারভীন নামে পরিবারের একজন নারী।
এছাড়াও চট্টগ্রামে নতুন করে আরও তিনজন চিকিৎসক, নগরীর বাকলিয়া থানার দুই পুলিশ সদস্যের করোনা পজিটিভ তো এসেছেই, আক্রান্ত হয়েছেন এক পুলিশ সদস্যের স্ত্রী এবং কন্যাও। নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে একদিনে ৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ৭৩ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন চট্টগ্রামের, যার মধ্যে নগরীর ২০ জন এবং বোয়ালখালীর ৪ জন, সীতাকুণ্ডের ৩ জন, রাঙ্গুনিয়ার ৫ জন ও পটিয়া উপজেলার পাঁচজন। চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৩৩ জন চট্টগ্রামের বাসিন্দা। নগরীর আছেন ৩১ জন, যার মধ্যে তিন জন পুরনো রোগী। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় ১২ জনের সংক্রমণ ধরা পড়েছে।  এরা সবাই বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, করোনা আক্রান্তদের মধ্যে একজন ৩০ বছর বয়সী নারী চিকিৎসক, অপর একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের ৪৪ বছর বয়সী চিকিৎসক। অপর চিকিৎসকের বয়স ৩২।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ খান জানিয়েছেন, বিআইটিআইডিতে শনাক্তদের মধ্যে তিন জন পুলিশ সদস্য। এদের মধ্যে দু’জন নগরীর খুলশী ও পাহাড়তলী থানায় এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে একজন কর্মরত আছেন। সিএমপিতে এ নিয়ে ৬৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হলেন।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

এস আলম পরিবারে করোনার হানা, আক্রান্ত ৬

প্রকাশিত : ০৬:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০