গত তিন মাস আগে ইতালি থেকে বাড়িতে আসে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিম পাড়ার মো: শাহরিয়ার আল মামুন(৩৩)।কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সকল স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই চলে যেতে হলো না ফেরার দেশে।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়,জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের পশ্চিম পাড়ার মো: জজু মিয়ার ছেলে ইতালি প্রবাসী মো: শাহরিয়ার আল মামুন ১২ বছর পর তিন মাস পূর্বে বাড়িতে আসে। করোনার কারণে ইতালিতে যাওয়া হয়নি তার। ৩-৪ দিন আগে শ্রমিক সংকটের কারণে নিজেদের জমিতে ধান কাটতে যায় সে।ধান কাটার সময় হঠাৎ করে কোমরে ব্যাথা উঠে। সেখান থেকে বাড়িতে এসে এলাকার পল্লী চিকিৎসকের সেবা নেন। তবুও ভালো হয়নি তার কোমর ব্যাথা। অতিরিক্ত ব্যাথা হওয়াতে কুমিল্লা মেডিকেল হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল নিলে চিকিৎসা সেবা না দিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়।(১৯ মে ২০২০) মঙ্গলবার রাত ১২টা ২০মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
আজ বেলা ১১ ঘটিকার সময় বাকশীমূল মোক্তল হোসাইন মেমোরিয়াল একাডেমির প্রাঙ্গণ ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের বাড়ির পাশে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















