০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কোভিট-১৯ মানবিক আ’লীগ নেত্রী ‘নাজনীন আলম’

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নাজনীন আলম জেলার গৌরীপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবহণ সেক্টর সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের জন্য খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা নিয়ে রিতিমত পাশেই রয়েছেন।

স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তিনি গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন ও অসহায় মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছেন।সূত্রে জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গৌরীপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

ফলে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে। দেখা দেয় খাদ্য ও অর্থ সংকট। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি ত্রাণ ও অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠান। তাদের পাশাপাশি কর্মহীন হয়ে পড়া পরিবহণ সেক্টর সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের জন্য খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা নিয়ে পাশে রয়েছেন এলাকার জনপ্রিয় নেত্রী নাজনীন আলম।

তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ হচ্ছে। এ অবস্থায় দেশব্যাপী পরিবহন চলাচল বন্ধ থাকায় চালক হেল্পার সহ পরিবহন শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। তাই নিজ উদ্যোগে তাদেরকে যথাসাধ্য সহায়তা করছেন যা ভবিষ্যতেও  অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, সকলের সম্মিলিত উদ্যোগ হতে পারে চলমান মহামারীর হাত থেকে দেশের ক্ষতিগ্রস্ত মানুষকে একটুখানি ভালো রাখতে। তাই তিনি সকল অসহায় পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি ভিত্তবান সকলের প্রতি আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

কোভিট-১৯ মানবিক আ’লীগ নেত্রী ‘নাজনীন আলম’

প্রকাশিত : ১২:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০