১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার তো চিকিৎসাই হচ্ছে না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল বলেন, ‘স্বাস্থ্যগত দিক থেকে, তার (খালেদা জিয়া) অসুখের দিক থেকে খুব একটা ইমপ্রুভমেন্ট একদমই হয়নি। তারতো চিকিৎসাই হচ্ছে না। কারণ হাসপাতালতো বন্ধ প্রায়। হাসপাতালে গিয়ে যে তিনি পরীক্ষা করবেন সেটিরও সুযোগ নেই।’

মঙ্গলবার (১৯ মে) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মির্জা ফখরুল।

ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। তার অসুস্থতার বিষয়গুলো জানার চেষ্টা করেছি। বাসায় যাওয়ার কারণে নিঃসন্দেহে মানসিকভাবে তিনি একটু রিলিফ পেয়েছেন। সে কারণে তিনি মানসিক দিক দিয়ে একটু বেটার আছেন।’

গত ১১ মে রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

তার আগে গত ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে নিজের বাসা ফিরোজা’য় ওঠেন তিনি। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে কোয়ারেন্টাইনে চলে যান। ফলে নেতারা কেউ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

খালেদা জিয়ার তো চিকিৎসাই হচ্ছে না: ফখরুল

প্রকাশিত : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০