১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মনাই ত্রিপুরা পাড়ায় ৬ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

চট্টগ্রামের হাটহাজারীতে মনাই ত্রিপুরা পাড়ায় ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৬ পরিবারকে পাহাড় ধ্বসের ঝুঁকি থেকে রক্ষা করতে নিরাপদ আশ্রয় হিসেবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬ টি ঘর বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন।
বুধবার (২৭মে ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ৬টি পরিবার ঘরগুলো বুঝিয়ে দেন।
জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ৬টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ৬টি মোট ১২টি ঘরের কাজ চলছিল। ৬টির কাজ সম্পন্ন হলেও করোনা পরিস্থিতি ও ঝড় বৃস্টি কারণে বাকী ৬টির কাজ অসম্পূর্ণ রয়ে গেছে।
সম্পন্ন হওয়া ৬টি ঘর পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৬ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকি ৬টি ঘর বুঝিয়ে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রীর উদ্যোগে দেয়া ৬টি ঘরের কাজ শুরু হয়।
মনাই ত্রিপুরা পাড়ার সবাই ঝুঁকিতে তবে যারা অতিরিক্ত ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদের তালিকা করা হয়েছিল। মূলত পাহাড়ের ধস থেকে রক্ষার জন্যই এ উদ্যোগ।
বিজনেস বাংলাদেশ / আতিক

জনপ্রিয়

মনাই ত্রিপুরা পাড়ায় ৬ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত : ০৯:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০