০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

খুলনায় ‘শেরমান’ নামে এক রোহিঙ্গা আটক

আজ সোমবার খুলনার পাইকগাছা উপজেলা থেকে একজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সকালে ভিলেজ পাইকগাছার মোটরসাইকেল স্ট্যান্ড থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ভাষা সমস্যার কারণে তিনি কীভাবে খুলনায় এসেছেন তা জানতে পারেনি পুলিশ। তবে ভুল বানানে তাঁর নাম শেরমান ও বাবার নাম আরমুন, বাড়ি বাউন্ডরিং, দেশ মিয়ানমার লিখে দিয়েছেন।

পাইকগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শেখ মুহিবুল্লাহ বলেন, সোমবার সকালে স্থানীয় লোকজন অপরিচিত এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশকে খবর দেয়। সেখানে তাঁকে আটকের পর দেখা যায়, তাঁর ভাষা কেউ বুঝতে পারছে না। এরপর কাগজে ভুল বানানে নাম-পরিচয় লিখলে নিশ্চিত হওয়া যায় সে রোহিঙ্গা। পরে চারজন পুলিশকে সঙ্গে দিয়ে সোমবার দুপুরে চট্টগ্রামের গাড়িতে তাঁকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

খুলনায় ‘শেরমান’ নামে এক রোহিঙ্গা আটক

প্রকাশিত : ০৬:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭