১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

করোনা: রেড জোনে কারফিউ চায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা

বাংলাদেশে ক্রমবর্ধমান করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই সবধরনের গণপরিবহন এবং অফিস ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা খুলে দেয়া হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অর্থনীত সচল করার স্বার্থে এ সিদ্ধান্ত নিলেও এতে সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা আরো বাড়বে এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর তৈরি হবে বাড়তি চাপ।

সরকার এখন পরিকল্পনা করছে সারাদেশের আক্রান্ত এলাকাগুলো লাল, হলুদ এবং সবুজ জোনে চিহ্নিত করে সংক্রমণ প্রতিরোধ করবে। তবে মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো কঠোর লকডাউন এবং অধিক সংক্রমিত এলাকায় কারফিউ দেয়ার পরামর্শ দিচ্ছেন।

অর্থনীতি, জীবন-জীবিকা সচল করার স্বার্থে সরকার গত সপ্তাহ থেকে পরীক্ষামূলক ভাবে সবকিছু চালুর সিদ্ধান্ত নেয়। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত দেয়া হয়।

আর বাইরে বের হলে সবাইকে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে।

বাস্তবতায় গণপরিবহন, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সবক্ষেত্রে নিরাপদ দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা সম্ভব হচ্ছে না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

করোনা: রেড জোনে কারফিউ চায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা

প্রকাশিত : ০১:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০