০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ইয়েমেনে সৌদির হামলায় ৭১জনের মৃত্যু

গত ৪৮ ঘণ্টায় সৌদি জোটের ভয়াবহ বিমানর হামলায় কমপক্ষে ৭১ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো ওই বিমান হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। খবর আল জাজিরার।

ইয়েমেনের ওই অঞ্চলের অধিবাসীরা আল জাজিরাকে বলছিলেন, শুধু সোমবারে চালানো ওই হামলায় ১১ জন নিহত হয়েছিলেন। এদের মধ্যে দুজন নারী ও তিনজন শিশু রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আল জারাহি এবং হায়াসে সেনা ঘাঁটির ওপর হামলা চালায় ইয়েমেন সেনারা। ইয়েমেন সেনাদের সঙ্গে বিপুল লড়াই চলে। এতেই ৫০জন হুথি যোদ্ধাদের মৃত্যু হয়। এছাড়াও রাস ইসা বন্দরের কাছে ব্যালিস্টিক মিশাইল উৎক্ষেপণের সময় এটি ধ্বংস করে দেয়া হয়।

অপরদিকে, ইয়েমেনের দক্ষিণ পশ্চিমে তায়িজ এলাকা হাদিপন্থি সন্ত্রাসবাদী অধ্যুষিত এলাকা। সেই এলাকায় ক্ষেপনাস্ত্রের আঘাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। একটি ছোঁড়া হয়েছে খালিদ সামরিক ঘাঁটিতে এবং অপরটি মওয়াজ শহরে।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

ইয়েমেনে সৌদির হামলায় ৭১জনের মৃত্যু

প্রকাশিত : ১০:৩৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭