১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

‘ক্রিকেটাররা মানসিক স্বাস্থ্য নিয়ে স্পষ্টভাষী হোক’: ডোমিঙ্গো

টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। ফাইল ছবি

উন্নত বিশ্বের খেলোয়াড়রা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়েও বেশ সচেতন। মানসিক স্বাস্থ্য ইস্যুতে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল যেভাবে স্বাধীনভাবে মুখ খুলতে পেরেছেন, তা বাংলাদেশে কি আদৌ সম্ভব হতো? এ ধরনের কোনো ঘটনা এখনও ঘটেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। তবে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো চান, ক্রিকেটাররা নিজেদের মানসিক অবসাদ স্বাধীনভাবে প্রকাশ করুক।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক মতামতে তিনি আশা করেন ক্রিকেটাররা বিষয়টি নিয়ে স্পষ্টভাষী হবে।

কোচ ডোমিঙ্গে বলেন, ‘মানসিক অবসাদ এমন এক বিষয়, আমি মনে করি খেলোয়াড়দের এটা নিয়ে সৎ হওয়া প্রয়োজন। এসব বিষয়ে কথা বলা নিয়ে সব খেলোয়াড় স্বাচ্ছন্দ্যবোধ করবে না। তবে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে আমাদের দল, আমাদের খেলোয়াড়রা কেমন বোধ করছে, তাদের বিশ্রাম দরকার কিনা এবং বিষয়টা মানসিক নাকি শারীরিক, এসব বিষয় নিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারে। এটার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে কারণ এটি খেলার একটি গুরুত্বপূর্ণ দিক’।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ফিরল ফুটবল

‘ক্রিকেটাররা মানসিক স্বাস্থ্য নিয়ে স্পষ্টভাষী হোক’: ডোমিঙ্গো

প্রকাশিত : ০২:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০