০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় আওয়ামীলীগ নেতার মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় আহত আওয়ামীলীগ নেতা নূও ইসলাম (৪০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে মারা যান। এ নিয়ে হরিশংকরপুর গ্রামে শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় আওয়ামীলীগের দুই নেতা মারা গেলেন।

এর আগে শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত আওয়ামীলীগের আলাপ শেখ কে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। এ দিকে রোববার বিকালে নূর ইসলামের মৃত্যুর সংবাদ গ্রামে পৌছালে উত্তেজিত জনতা গ্রামে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, হরিশংকরপুর গ্রামে পৌছে পুলিশ পরিস্থিতি শান্ত করে। আলাপ শেখের হত্যার ঘটনায় তার ভাই গোলাপ শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেছেন। পুলিশ ৬ জন কে গ্রেফতার করেছে। বর্তমানে উক্ত গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় আওয়ামীলীগ নেতার মৃত্যু

প্রকাশিত : ০৭:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০