০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন নিহত

মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস শরীফ (৩৭) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জাহান। নিহত ইলিয়াস শরীফ উপজেলা শংকরদীরপাড় গ্রামের আব্দুল হাই শরীফের ছেলে এবং টেকেরহাট মার্কাজ মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শওকত জাহান জানান, শুক্রবার সকালে টেকেরহাটে এলাকায় ইলিয়াস শরীফের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে পরে যান ইলিয়াস শরীফ।

এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এরপর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন নিহত

প্রকাশিত : ০৩:৫১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০