১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনারদের মধ্যে আব্দুর রাজ্জাক রাজ অন্যতম। দেশের ক্রিকেটের সেরা বোলারদের একজন তিনি। বাংলাদেশের অনেক ঐতিহাসিক জয়ে সাক্ষী হয়ে রয়েছেন রাজ্জাক। আজ তার জন্মদিন।

২০০৬ সালে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় রাজ্জাকের। একই বছর হংকংয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। আর প্রথম টি-টোয়েন্টি খেলতে নামেন জিম্বাবুয়ের বিপক্ষে।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১৫৩ ওয়ানডে খেলে ২০৭টি উইকেটে নিয়েছেন রাজ্জাক। তিনিই প্রথম বোলার হিসেবে বাংলাদেশের হয়ে ২০০টি ওয়ানডে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। ১৩ টেস্টে ২৮ উইকেটের পাশাপাশি ৩৪টি টি-টোয়েন্টিতে ৪৪ উইকেটে নিয়েছেন তিনি।

তবে রাজ্জাকের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার আরও বেশি সমৃদ্ধ। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৬৩৪টি উইকেট। সীমিত ওভারের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ২৮০ ম্যাচে ৪১২টি উইকেটের মালিক রাজ্জাক।

রাজ্জাকের জন্মদিনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এবং ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো শুভেচ্ছা জানিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক

প্রকাশিত : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০