ভারতের শ্রীলঙ্কা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এরইমধ্যে টুর্নামেন্ট শুরু করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ২৫ জুন থেকে দেশটির শীর্ষ ক্রিকেটারদের নিয়েই শুরু হতে যাচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্ট।
এ মাসেই অনুশীলনে ফিরেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটারদের একাংশ। এবার মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্ট। যেখানে দলের বাইরে থাকা বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ক্রিকেটারদেরকেও দেখা যাবে।
আগামী ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম পিডিসি টি-টেন লিগ। টুর্নামেন্টটি চলবে মোট ১২ দিন। আয়োজিক হবে মোট ৪৬টি ম্যাচ। মোট ৮টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টটিতে। এক গ্রুপে ৪টি দল করে দুই ভাগে ভাগ করা হবে। ম্যাচগুলো সব অনুষ্ঠিত হবে অনুরাধাপুরে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতি অনুসরণ করে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তারপর কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের মাধ্যমে নির্ধারণ করা হবে ফাইনালের দুই দল।
ম্যাচগুলো সবই সরাসরি দেখানো হবে। স্পোর্টসটাইগার অ্যাপ্লিকেশন সরাসরি দেখাবে এই টুর্নামেন্টটি।
পিডিসি টি-টেন লিগে খেলতে দেখা যাবে অজন্তা মেন্ডিস, নুয়াস কুলাসেকারা, অ্যাশেলা গুণারত্মে, ধাম্মিকা প্রসাদ, সচিত্রা সেনানায়েক, চামারা কাপুগেদারারাদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের।
করোনা হানা দেওয়ার পর এই টুর্নামেন্ট দিয়েই শ্রীলঙ্কায় ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে। গত মার্চ মাসে ইংল্যান্ড গিয়েছিল শ্রীলঙ্কা সফরে। কিন্তু শুধু অনুশীলন ম্যাচ খেলেই তারা দেশে ফিরে যায়। কোভিড-১৯ এ ঝুঁকির মধ্যে মুল সিরিজ আর শুরু হকে পারেনি। সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী বছরের জানুয়ারিতে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























