০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১১:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • 125

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত একজনের নাম জামাল (৩০) সে সিংগাইর উপজেলার বাসিন্দা। আরেকজন নীলটেক গ্রামের মো. গোলাম নবীর ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় দেশটির দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে সবাই বাংলাদেশি বলে বিষয়টি নিশ্চিত করেন সৌদি প্রবাসী ধল্লা-বিন্যাডাঙ্গী গ্রামের আলালউদ্দিন।

নিহত জামালের দুলাভাই ফরিদুল ইসলাম জানান, জামাল ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ শহরে যায়। সেখানে নিজস্ব মাইক্রোবাস ভাড়ায় যাত্রী আনা-নেয়া করত। ওইদিন রাতে স্থানীয় বাংলাদেশি আরও ৪ জন যাত্রী নিয়ে প্রাইভেটকারযোগে সৌদির রিয়াদ থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা হয়। দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় পৌঁছার পর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জামালসহ আরও ২ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ২ জনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নিহত জামালের ভগ্নিপতি ফরিদুল ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১১:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭