করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুর আগে তিনি মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।
সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বলে নিশ্চিত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন বছরের এক ছেলে সন্তান রেখে গেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























