প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র আমেরিকার। আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই অনেক আগে থেকেই শীর্ষে দেশটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বাভাস, এই ভাইরাসে আক্রান্ত হয়ে তার দেশে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়াতে পারে।
করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যুর সংখ্যা যখন ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে তখন এমন ভবিষ্যদ্বাণী করলেন ট্রাম্প।
টেলিভিশন চ্যানেল স্প্যাকট্রাম নিউজকে দেওয়া সাক্ষাৎকারের সময় তিনি বলেন, “মৃত্যু সংখ্যা দেড় লাখ পর্যন্ত উঠতে পারে। দেড় লাখও ছাড়িয়ে যেতে পারে।”
কোভিড-১৯ আমেরিকায় আরও অনেক মৃত্যু হতে পারত বলে মনে করেন ট্রাম্প। যথাযথ পদক্ষেপের কারণে তা অনেকটা নিয়ন্ত্রণে রাখা গেছে বলে দাবি তার, “কিন্তু প্রশমনে ব্যবস্থা না দিলে দুই মিলিয়ন থেকে চার মিলিয়ন মানুষ আমরা হারাতাম।”
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার


























