০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১২ চিকিৎসক করোনায় আক্রান্ত

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

করোনায় আক্রান্ত হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১২ জন চিকিৎসক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত ১২ জন চিকিৎসকের মধ্যে আমাদের অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আতিকুল ইসলাম সুস্থ হয়েছেন টানা ২১ দিন আইসিইউতে লড়ে। উনি এখন ভালো আছেন। এ ছাড়া করোনা আক্রান্ত বাকি ১১ চিকিৎসক আইসোলেশনে আছেন। আরো ৯ জন চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

তিনি আরো বলেন, চিকিৎসক ছাড়াও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নার্স, টেকনোলজিস্ট, সরকারি স্টাফসহ দৈনিক মজুরিতে যারা কাজ করেন তারা অনেকেই আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১২ চিকিৎসক করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০২:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০