১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

মুম্বাইয়ে রেস্টুরেন্টে আগুন: ১২ নারীসহ নিহত ১৫

ভারতের মুম্বাইয়ের ব্যস্ততম কমলা মিলস কমপাউন্ড ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বহুতল ওই ভবনের একটি রেস্টুরেন্টে থাকা অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জনই নারী। যাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওই ভবনের তৃতীয় তলা থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন দ্রুত ভবনের আশপাশের রেস্টুরেন্ট ও অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে।

এসময় আগুনের ধোয়ায় পুরো ভবন ঢাকা পড়ে। বহুতল এই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থার কার্যালয়, কিছু মিডিয়ার কার্যালয় ও রেস্টুরেন্ট রয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে হতাহতের শিকার বেশিরভাগ মানুষই ছাদের ওই রেস্টুরেন্টে একটি জন্মদিনের পার্টিতে এসেছিলেন। এসময় হঠাৎ করেই ভবনের আগুন ওই রেস্টুরেন্টে ছড়িয়ে পড়লে পুড়ে মারা যান ১৫ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগ :

মেসিকে বেঞ্চে রেখে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

মুম্বাইয়ে রেস্টুরেন্টে আগুন: ১২ নারীসহ নিহত ১৫

প্রকাশিত : ০৯:৩০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭