০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আগামিকাল জেএসসি-পিএসসি’র ফল প্রকাশ

শনিবার (৩০ ডিসেম্বর) জেএসসি/জেডিসি-পিএসসি’র পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার দুপুর দু’টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যান এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন। ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে পারেন।

জেএসসি-জেডিসির ফল প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন। একই দিনে (৩০ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আগামিকাল জেএসসি-পিএসসি’র ফল প্রকাশ

প্রকাশিত : ০৫:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭