০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

এবার ইবতেদায়িতে পাসের হার ৯২.৯৪ শতাংশ

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে। পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী। যা গতবারের তুলনায় কম। ইবতেদায়িতে গতবার ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

শনিবার গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

ইবতেদায়ি সমাপনীর ফল www.dpe.gov.bd ও dpe.teletalk.com.bdওয়েবসাইট থেকে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে জানা যাবে। এসএমএসের মাধ্যমে ইবতেদায়ির ফল পেতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে EBT লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

জনপ্রিয়

রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

এবার ইবতেদায়িতে পাসের হার ৯২.৯৪ শতাংশ

প্রকাশিত : ১২:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭