০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর উত্তর গুড়িপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- নগরীর হড়গ্রাম নতুনপাড়া মহল্লার মনসুর আলীর ছেলে মোহন (২৬) এবং একই এলাকার আরজেদের ছেলে আহমেদ (২৬)।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, উত্তর গুড়িপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বাড়িটির গ্রিল বিদ্যুতায়িত হয়ে ছিল। সেটি স্পর্শ করলে দুই শ্রমিক গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৮:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০