০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের গোয়েন্দা শাথার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম (২৬) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হন। রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে। আহতরা হলেন, কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন, কনস্টেবল দেলোয়ার ও কামাল।

কুমিল্লা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় টহল দেওয়ার সময় ডিবি পুলিশের একটি টিম চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় পৌঁছালে পুলিশের মাইক্রোবাসে রড ছোড়ে ডাকাত দল। এ সময় পুলিশ ধাওয়া করলে ডাকাত সদস্যরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাত শামীমসহ তিন পুলিশ সদস্য আহত হন। তাদের আহতাবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি চাপাতি, দুটি রড ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।

চলতি মাসেই দেবিদ্বারে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরো দুই ডাকাত নিহত হন।

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত : ১১:৫১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭