০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভালুকায় বাসের ধাক্কায় হেলপারের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরোও কয়েক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২১জুলাই) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে পেছন দিক থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের আরেকটি বাস (ঢাকা মেট্টো-ব-১৫-১১৬৫) ধাক্কা দিলে ইসলাম পরিবহনের হেলপার মোঃ শরিফ খান (৪০) ঘটনাস্থলেই মারা যান। নিহতের পকেট থেকে একটি আইডি কার্ডে তার পিতার নাম মৃত ইদ্রিস আলী খান লেখা আছে। বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই আশরাফ উদ্দিন জানান, সকালে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের ঠিকানা এখনো জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ক্যান্সার আক্রান্ত শিক্ষক আব্দুল হালিম আরিফের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভালুকায় বাসের ধাক্কায় হেলপারের মৃত্যু

প্রকাশিত : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০