০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

ছবি সংগৃহীত

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। গেল রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহতরা সন্ত্রাসী এবং ডাকাত দলের সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতদের আনুমানিক বয়স ৩০-৩২ বছর এবং তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব-১। র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গেল রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একদল ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

র‌্যাবের টহল দল সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাতদের কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা গুলিবিদ্ধ দুইজনকে মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের ঘটনায় র‌্যাবের সৈনিক ওয়াসিম আহত হয়েছেন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

প্রকাশিত : ০১:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০