০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌছিয়েছে

ভারতের দেওয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌছিয়েছে। দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কানফারেন্সের মাধ্যমে ব্রডগেজ রেল ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পর্ণ হয়।

আজ সোমবার বিকালে ভারতের গেদে রেলস্টেশন থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোষ্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌছায়।

এর আগে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ঈদ উপহার ১০ ব্রডগেজ রেল ইঞ্জিন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে রেলস্টেশনে এসে পৌঁছায়। এর পর গেদে কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৫০ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। এর পর বিকেল ৪ টার সময় জয়নগর সীমান্ত পার হয়ে ইঞ্জিনগুলো সাড়ে টায় বাংলাদেশে দর্শনা রেলষ্টেশনে প্রবেশ করে। ব্রডগেজ রেল ইঞ্জিনগুলো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো ছিল। ইঞ্জিনগুলো দর্শনা পৌছালে ইঞ্জিনের চালকদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

ব্রডগেজ রেল ইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মনজুর-উল আলম চৌধুরি, রাজশাহী পশ্চিম রেলওয়েজোনের মহাব্যাবস্থাপক মিহির কান্তি গ্রহ,

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, রাজশাহী পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, দর্শনা আন্তর্জাতিক রেল ষ্টেশনের সুপারইনটেন্ড মীর লিয়াকত আলি প্রমুখ।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যা ৬ টার সময় ইঞ্জিনগুলো পার্বতীপুর ও ঈশ্বরদী রেলওয়ে জংশনের উদ্দেশে ছেড়ে যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১

১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌছিয়েছে

প্রকাশিত : ০৮:০০:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০