১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার ভোর সোয়া ৬টায় নেতাকর্মীদের উপস্থিতিতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম পর্ব। ঢাকায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এই উদযাপন উপলক্ষে ভোর থেকে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের চারদিকে ভিড় করছে।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

26169658_1444486252341126_8233643511305317493_n
                                               জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

কেক কাটার পর সেখান থেকে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। প্রথমে কেন্দ্রীয় সংসদ ফুল দিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম দিনের শেষ পর্ব। কার্জন হলের মূল ফটকে সকাল ৮টায় নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

>>ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮