০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বাধা নেই নেইমারের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রবিবার বায়ার্নের বিপক্ষে মাঠে নামতে বাধা নেই পিএসজি তারকা নেইমারের। লিগের সেমিফাইনাল ম্যাচে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় প্যারিস সেইন্ট জার্মেই। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেন নেইমার।

মাঠের স্বাস্থবিধি অনুযায়ী এই আসরে খেলোয়াড়দের জার্সি বদলের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো। তাই আশঙ্কা করা হচ্ছিলো জার্সি বদলের কারণে কোয়ারিন্টেনের নির্দেশনা আসতে পারে নেইমারের বিরুদ্ধে। শেষ পর্যন্ত এই বিষয়ে উয়েফার কোন বিধি নিষেধ না আসায় ছাড় পেয়ে গেলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বাধা নেই নেইমারের

প্রকাশিত : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০