১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

করোনায় আক্রান্ত এমপি দবিরুল

ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য(এমপি) দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার (২৩ আগস্ট) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট পায় জেলা স্বাস্থ্য বিভাগ।

এমপি দবিরুল ইসলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে আছেন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট এমপি দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দিনাজপুর থেকে প্রাপ্ত ফলাফলে এমপির কভিড-১৯ শনাক্ত হয়।

সিভিল সার্জন আরও বলেন, দবিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন।

ঠাকুরগাঁও- ২ আসন থেকে সাতবার নির্বাচিত এ সংসদ সদস্য ছাড়াও এদিন জেলার সদর উপজেলায় তিনজন, বালিয়াডাঙ্গী উপজেলায় ছয়জন, পীরগঞ্জ উপজেলায় তিনজন, রাণীশংকৈল উপজেলায় দুইজন ও হরিপুর উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

করোনায় আক্রান্ত এমপি দবিরুল

প্রকাশিত : ০১:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০