১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

রাজধানীতে কোটি টাকার নকল কসমেটিকস জব্দ

রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে প্যারাসুট হেয়ার অয়েল, ডাবর আমলা, কুমারিকা, কিউটসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১ কোটি টাকা মূল্যের নকল কসমেটিকস পণ্য জব্দ করেছে বিএসটিআই। এ সময় ৬ জনকে আটক করে জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে মিটফোর্ড এলাকার বংশীবাজারের দ্বিগুবাড়ি লেনের আবাসিক ভবনে নকল প্রসাধনী তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।

অভিযানে আবাসিক বাড়িতে কারখানার জন্য ভাড়া দেয়ার অভিযোগে বাড়ির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নকল প্রসাধনী তৈরির দায়ে কারখানা থেকে পাঁচজনকে আটক করে ২৫ হাজার করে জরিমানা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পূর্বাঞ্চল রেলের বিশেষ উদ্যোগ, জিএম সুবক্তগীনের কঠোর নির্দেশনা

রাজধানীতে কোটি টাকার নকল কসমেটিকস জব্দ

প্রকাশিত : ০৬:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০