বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, তারা তো ক্ষমতায় ছিল, তারা কি একটা উদাহরণ দিতে পারবে যে দেশের জন্য ভালো কাজ করেছে? তারা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু ।
শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ওলামা সমাবেশে মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, আজ ৫ জানুয়ারি। ২০১৪ সালের এই দিনে দশম সংসদ নির্বাচন হয়েছিল। এ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদি সেই সময়ে নির্বাচন না হয়, কে ক্ষমতায় থাকবে, কে দেশ চালাবে? তখন একটা শূন্যতা তৈরি হবে। এই সুযোগে কোনো অপশক্তি ক্ষমতা দখল করতে পারে।


























