১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

লালমনিরহাট বন্যার্তদের স্বাস্থ্য সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল টীম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রী মেডিকেল স্বাস্থ্য সেবা কার্যক্রম চলছে। গত ১৮ আগষ্ট থেকে শুরু হওয়া এ স্বাস্থ্য সেবা কার্যক্রম আগামী
২৭আগষ্ট পর্যন্ত চলবে। জানাগেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আইএফআরসি এর
সহায়তায় জাতীয় সদর দফতর থেকে প্রেরিত একটি মোবাইল টিমের মাধ্যমে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের ফ্রী মেডিকেল স্বাস্থ্য সেবা
প্রদান শুরু করা হয়। ইতোমধ্যে লালমনিরহাট সদর উপজেলার বন্যাকবলিত রাজপুর, খুনিয়াগাছ, কুলাঘাট, হারাটি, মোগলহাট ইউনিয়ন ও আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন এবং পৌরসভার শহীদ শাহজাহান কলোনী এলাকাসহ মোট ১হাজার ৯০জন রোগীকে বিনামূল্যে ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদাণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের অফিসার ও
সহকারী পরিচালক মোঃ ফরহাদ আলম জানান, সোসাইটির জাতীয় সদর দফতর থেকে প্রেরিত মোবাইল টিমে একজন ডাক্তার ও একজন প্যারামেডিক রয়েছেন। গত ১৮ আগষ্ট থেকে আগামী ২৭আগষ্ট পর্যন্ত টানা ১০ দিনব্যাপী বর্ন্যাতদের মাঝে এ স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম অব্যহত থাকবে। তিনি জানান রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের সেক্রেটারী এ্যাডঃ আশরাফ হোসেন বাদল মেডিকেল স্বাস্থ্য
সেবা কার্যক্রম তদারকি করছেন ও স্বাস্থ্য টীমকে সহযোগিতায় করছেন যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লালমনিরহাট বন্যার্তদের স্বাস্থ্য সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল টীম

প্রকাশিত : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০