১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ময়মনসিংহে গলায় ওড়না পেচিয়ে যুবকের আত্মহত্যা

ময়মনসিংহের ভালুকায় ভাড়া বাসা থেকে জনি মিয়া (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ড তোতাখার ভিটার বুলবুলের বাসা থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জনির বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। সে রফিকুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনি কিছুদিন আগে বিবাহ করে। বিবাহের পর থেকেই স্ত্রীর সাথে মনোমালিন্য ও পারিবারিক বিরোধ চলে আসছিল। আর এখন জানি লাশ হয়েছে জনি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ময়মনসিংহে গলায় ওড়না পেচিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত : ০১:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০