০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। এর মধ্যে বুধবার রাত ৯টায় জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় রাস্তায় চেকপোস্ট বসায় থানা পুলিশ। এসময় ১৮৯ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুক নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গত একই রাত সাড়ে ৮টায় জেলার হরিপুর উপজেলার খোলড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৫০ বোতল ফেনসিডিলসহ আল আমিন নামে এক মাদকারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার ওমর ফারুক পার্শবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের বাসিন্দা ও আল আমিন হরিপুর উপজেলার খোলড়া গ্রামের বাসিন্দা।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, গোপন সংবাদে নেকমরদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালি প্রসাদ রায়ের স্যালো মেশিন পার্সের দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এসময় ফেনসিডিলসহ ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারুকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে ।

তিনি আরও জানান, ওমর ফারুক একটি নীল রঙের প্লাস্টিকের বড় জার্কিনের তলা কেটে ধানের তুষ ভরে তার মধ্যে ফেনসিডিলের বোতল ঢুকিয়ে অভিনব কায়দায় ঢাকায় পাঠাচ্ছিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রকাশিত : ০২:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০