০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপি মহাসচিবের ‘সৌজন্য সাক্ষাৎ’

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকালে ঢাকার বারিধারায় সাক্ষাৎ করনে তিনি। এসময় বিএনপির কূটনৈতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

এই বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এ ধরনের সাক্ষাৎ আমরা প্রায়ই করে থাকি। তারই অংশ হিসেবে এ সৌজন্য সাক্ষাৎ।’

জানা যায়, প্রায় এক ঘণ্টার এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ গুম খুনসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। আলোচনায় আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস নিয়ে আলোচনার একপর্যায়ে গুম হওয়া বিএনপিসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সম্প্রতি কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর সিনহা মো. রাশেদ খানের (অব.) নিহত হওয়ার ঘটনাটিও গুরুত্বের সাথে আলোচনা হয়।

দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে আগামী মাসে একটি ভার্চুয়াল কূটনীতিকি ব্রিফিংয়ের আয়োজন করবে বিএনপি। সেখানে ব্রিটিশ হাইকমিশনকেও আমন্ত্রণ জানানো হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপি মহাসচিবের ‘সৌজন্য সাক্ষাৎ’

প্রকাশিত : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০